গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য-১ ও এটিএম টাইমসের কালিয়াকৈর প্রতিনিধি মো. সালাউদ্দিন সৈকত গত বৃহস্পতিবার গভীর রাতে দুরারোগ্য ব্যাধিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে উপজেলার সফিপুর এলাকায় জানাজা শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যান স্বজনরা। সৈকতের বয়স হয়েছিল ৪৫ বছর। তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক মো. সালাউদ্দিন সৈকতের আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সদস্যরা। এ ছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সহকর্মীরা।
×
