অংশীজনের সাথে কর্মসংস্থান ব্যাংকের সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক মতবিনিময় সভা এবং শাখা প্রধান ও কর্মী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ অক্টোবর) বরিশাল অক্সফোর্ড মিশন রোড ক্রাউন কনফারেন্স সেন্টার সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এবং প্রশাসন ও নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন বিশেষ অতিথি ছিলেন।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলের সকল আঞ্চলিক ব্যবস্থাপকসহ অঞ্চলাধীন শাখা ব্যবস্থাপকগণ ও সকল মাঠকর্মী উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ অংশীজনের সাথে ব্যাংকের সেবা, সেবার মানোন্নয়নসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।
