‘কারাগার’ আর ‘রেডরাম’ এর ঘরেই ১৪ পুরস্কার

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পিএম

অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে ওটিটি প্ল্যাটফরমগুলো নিজের জায়গা করে নিয়েছে। শোবিজের অন্যতম মেধাবী মানুষগুলো এখন ওটিটিতেই কাজ করছেন। সেই তালিকায় বাদ নেই মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, শিহাব শাহীন থেকে শুরু করে আফজাল হোসেন, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপি করিম, নুসরাত ইমরোজ তিশাসহ এ প্রজন্মের শিল্পীরাও। তাই তো দেশের বড় দুই গণমাধ্যম শুধু ওটিটির কাজকে স্বীকৃতি জানাতে ওটিটি অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। কিছুদিন আগে চ্যানেল আই ওটিটি অ্যাওয়ার্ড সফলভাবে অনুষ্ঠিত হয়। এবার আরও বড় পরিসরে আয়োজিত হয়ে গেল ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২’। এই জমকালো আসর বসেছিল গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে। সেরা অভিনয়শিল্পী, সেরা সংগীতশিল্পী, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ২৮ বিভাগে পুরস্কার দেওয়া হয়। তাতে বাজিমাত করেছে হইচইয়ের সিরিজ ‘কারাগার’ আর চরকির ওয়েব ফিল্ম ‘রেডরাম’। সৈয়দ আহমেদ জামান শাওকী পরিচালিত ‘কারাগার’ সিরিজটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মোট ৯টি পুরস্কার অর্জন করেছে। আর ভিকি জাহেদ পরিচালিত ‘রেডরাম’ ছবিটিও গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কার অর্জন করেছে।

কারাগার ওয়েব সিরিজের জন্য পুরস্কার :  সেরা ওয়েব সিরিজ : কারাগার পার্ট ১,  সেরা পরিচালক : সৈয়দ আহমেদ জামান শাওকী,  সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার) : চঞ্চল চৌধুরী,  সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) : তাসনিয়া ফারিন,  সেরা পাশর্^ অভিনেতা : ইন্তেখাব দিনার,  সেরা চিত্রগ্রাহক : বরকত হোসেন পলাশ,  সেরা গল্প : নেয়ামত উল্লাহ মাসুম,  সেরা রূপসজ্জাকর : আতিয়া রহমান,  সেরা আবহসংগীত : রুসলান রেহমান।

রেডরাম ওয়েব ফিল্মের জন্য পুরস্কার : সেরা ওয়েব ফিল্ম : রেডরাম,  সেরা পরিচালক : ভিকি জাহেদ,  সেরা অভিনেতা : আফরান নিশো,  সেরা অভিনেত্রী : মেহজাবীন চৌধুরী,  সেরা পাশর্^ অভিনেত্রী : সালহা খানম নাদিয়া।

জনপ্রিয় ক্যাটাগরিতে অন্যান্য পুরস্কার : নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা : নাসির উদ্দিন খান, ‘সিন্ডিকেট’, সেরা সম্পাদনা : নুহাশ হুমায়ূন ও ফুয়াদ সৌরভ, ‘পেট কাটা ষ’।

সমালোচক ক্যাটাগরি : সেরা পরিচালক: মোহাম্মদ তাওকীর ইসলাম, ‘শাটিকাপ’, সেরা সিরিজ : শাটিকাপ।

সংগীত : সেরা সংগীত পরিচালক : ইমন চৌধুরী, টেকা পাখি, ‘দুই দিনের দুনিয়া’, সেরা সংগীতশিল্পী : মাশা ইসলাম, টেকা পাখি, ‘দুই দিনের দুনিয়া’, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : রুসলান রেহমান, ‘কারাগার’, সেরা গীতিকবি : খৈয়াম সানু সন্ধি, কথা ছিল, ‘সিন্ডিকেট’।

বিশেষ স্বীকৃতি দর্শকের পছন্দের জনপ্রিয় ডিজিটাল মিডিয়া ড্রামা : পেট কাটা ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত