ঘূর্ণিঝড় হামুন

বিদ্যুৎবিহীন পর্যটন নগরী কক্সবাজার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পিএম

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঝোড়ো হাওয়া শুরু হলে ও উপকূল উত্তাল হয়ে পড়লে সতর্কর্তার অংশ হিসেবে কক্সবাজারে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। এতে অন্ধকার হয়ে পড়েছে পর্যটন নগরী।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে কক্সবাজার শহরের পাশাপাশি জেলার অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী গোলাম আহম্মদ।

এদিন রাত আটটার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কক্সবাজারের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, এখন প্রবল ঝড় বইছে। এই এলাকার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুতের কর্মকর্তা গোলাম আহম্মদ বলেন, ঝড়ের গতি বেশ। বিভিন্ন জায়গায় গাছ পড়ছে। এসব কারণে সাড়ে ৭টা থেকে পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুৎ সরররাহ বন্ধ রয়েছে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে পিডিবির লাইনের বিদ্যুতও বন্ধ রাখা হয় বলে জানান তিনি।

এদিকে সন্ধ্যার পর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার সমুদ্র উপকূল অতিক্রম শুরু করছে। এর প্রভাবে কক্সবাজার ও আশপাশের অঞ্চলে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পরপরই এটি কক্সবাজার উপকূলে আঘাত হানে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসার পূর্বাভাস থাকায় চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা ১৩ নম্বর বুলেটিনে বিষয়টি জানানো হয়। বুলেটিনে আরও জানানো ঘূর্ণিঝড় হামুনের মূল অংশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কুতুবদিয়ার নিকট দিয়ে পরবর্তী ৮-১০ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত