আগামীকাল বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
জানা গেছে, ওলামা মাশায়েখ সম্মেলনে কারাবন্দী নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহারের পাশাপাশি ১৩ দফা দাবি জানাবে হেফাজত। দাবি পূরণের জন্য সরকারের প্রতি চূড়ান্ত আহ্বান জানাবে সংগঠনটি।
সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমানসহ সারা দেশ থেকে কয়েক হাজার আলেম এ সম্মেলনে অংশ নেবেন বলে হেফাজতের নেতারা জানিয়েছেন। সকাল ৯টায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ২১ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের সিদ্ধান্ত হয়। পরে সম্মেলনটি এগিয়ে ২৫ অক্টোবর আনা হয়।
