ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ এএম

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণকে সচেতন, সতর্ক ও করছে উপকূলবর্তী ফায়ার স্টেশনগুলো। গতকাল মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলবর্তী জেলাসমূহের সব ফায়ার স্টেশন থেকে গণসংযোগ ও মাইকিংয়ের মাধ্যমে এই প্রচারণার কাজ চালানো হয়েছে। ঘূর্ণিঝড়-পূর্ব, ঘূর্ণিঝড় সময়কালীন এবং ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে সব কাজ সমন্বয় করার জন্য কেন্দ্রীয়ভাবে সদর দপ্তর ঢাকায় খোলা হয়েছে মনিটরিং সেল। মনিটরিং সেল থেকে উপকূলবর্তী এলাকার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস।

যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১৬৩ নম্বরে ফোন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং সেলের মোবাইল নম্বর ০১৭৩০৩৩৬৬৯৯ ফোন করেও জরুরি সেবা গ্রহণ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত