মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের শনি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া কলাবাড়ি গ্রামের গোপাল হালদারের ছেলে অঞ্জন হালদার (১৮) ও অপূর্ব হাজরার ছেলে অনিক হাজরা (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোররাতে দিকে সাতপাড় থেকে কোটালীপাড়াগামী মোটরসাইকেলের সঙ্গে সাতপাড়গামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অঞ্জন হালদার ও অনিক হাজরা ঘটনাস্থলেই মারা যায়।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
