গাজায় এক দিনে ৭৫৬ ফিলিস্তিনির মৃত্যু, নিহত বেড়ে ৬৫৪৬

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৫৬ জন ফিলিস্তিনি মারা গেছে। এ নিয়ে গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ছয় হাজার ৫৪৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে কমপক্ষে দুই হাজার ৭০৪ জন শিশু।

এর আগে সোমবার একদিনে সর্বোচ্চ ৭০৪ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছিল। গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের।

প্রায় ১৯ দিন ধরে চলমান এই যুদ্ধে আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের হামলায় মৃত্যু হয়েছে এক হাজার ৪০৫ জন ইসরায়েলির। নিহতদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর ৩০৮ জন সৈন্য ও ৫৮ জন পুলিশ কর্মকর্তা রয়েছে। এছাড়া হামাসের অব্যাহত হামলায় ইসরায়েলে আহত হয়েছে আরও পাঁচ হাজারের বেশি মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত