ডেঙ্গুতে অক্টোবরে মৃত্যু ৩০০ ও ঢাকার বাইরে ৫০০ ছাড়াল

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫৩ এএম

দেশে চলতি অক্টোবরে ডেঙ্গুজ¦রে মৃত্যু ৩০০ ও ঢাকার বাইরে ৫০০ ছাড়িয়েছে। ১ হাজার ৩০০ ছুঁইছুঁই করছে মোট মৃত্যু। এমন অবস্থায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ১১ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকার বাইরে মারা গেছে সাতজন ও ঢাকায় চারজন। এ নিয়ে এখন পর্যন্ত রোগটিতে মৃত্যু দাঁড়াল ১ হাজার ২৯৫ জন। অর্থাৎ এ বছর মৃত্যু ১ হাজার ৩০০ ছুঁইছুঁই করছে।

গত ২৪ ঘণ্টায় এ মাসে মৃত্যু ৩০০ ছাড়িয়ে গেছে। ২৫ দিনে মৃত্যু দাঁড়িয়েছে ৩০৬ জনে। সে হিসাবে দৈনিক গড়ে মারা গেছে ১২ জন করে। এর আগের মাসে সেপ্টেম্বরে দৈনিক গড় মৃত্যু ছিল ১৩, তার আগের মাসে আগস্টে ১১, জুলাইয়ে ছয়জন ও জুনে একজন করে।

ঢাকার বাইরে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে। গতকাল ঢাকার বাইরে নতুন করে মারা গেছে সাতজন। এ নিয়ে ঢাকার বাইরে মৃত্যু দাঁড়াল ৫০৭ জনে। সেখানে মৃত্যুহার শূন্য দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, ঢাকায় এখন পর্যন্ত মারা গেছে ৭৮৮ জন ও মৃত্যুহার শূন্য দশমিক ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯১৭ রোগী। এর মধ্যে ঢাকায় ৪৩৫ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ হাজার ৪৮২ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৮২৯ জন। এর মধ্যে ৯৬ হাজার ৮৪৬ রোগী ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৯৯ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১৬২ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৩৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত