খুলনায় বিএনপির ১২ নেতাকর্মীকে আটকের অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫৯ এএম

খুলনায় সাতটি উপজেলা থেকে পুলিশ বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বুধবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওইসব নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকায় মহাসমাবেশকে সামনে রেখে এই ধরপাকড় করা হচ্ছে। তবে খুলনা জেলা পুলিশ সুপার সাঈদুর রহমান বলেছেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করে থাকতে পারে। তবে বিএনপি যাদের নাম বলছে তাদের আদৌ গ্রেপ্তার করা হয়েছে কি না সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটনের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ১২ নেতাকর্মী হলেন, তেরখাদা উপজেলা বিএনপির সহসভাপতি লস্কর আবুল কালাম, একই উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউর সরদার, একই ইউনিয়নের যুবদলের সদস্য আবদুল্লাহ খান, পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিন, টিএসবি ইউনিয়ন যুবদলের সদস্য সাগর সরদার, বটিয়াঘাটার যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফুল, দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ।৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত