হাসপাতালের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিল্লাতের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ এএম

সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালের পাঁচতলা ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে চিকিৎসা খাতের উন্নয়ন হয়; আর বিএনপি ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হয়।’ এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে চিকিৎসা খাতে আরও ব্যাপক উন্নয়ন হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, বিএমএ সিরাজগঞ্জের সভাপতি ডা. জহুরল হক রাজা ও সাধারণ সম্পাদক ডা. আকরামুজ্জামান, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, স্বাচিপ সিরাজগঞ্জের সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদারসহ হাসপাতালের চিকিৎসকরা, নার্স, নার্সিং কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাচিপ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ডা. মো. জাহিদুল ইসলাম হীরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত