নয়াপল্টনে পুলিশ নিহতের ঘটনায় মামলা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৫০ এএম

গতকাল রাজধানীতে বিএনপি'র মহাসমাবেশ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার সকালে ডিএমপির পল্টন থানায় মামলাটি দায়ের হয়।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া দেশ রূপান্তরকে বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ বাদি হয়ে মামলাটি করেছে।

মামলার আসামি বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষের জেরে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দফায় দফায় চলতে থাকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষে পুলিশের ৪০ জনের বেশি সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত