হরতাল সমর্থনে ছাত্রদল-কৃষকদলের বিক্ষোভ মিছিল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০১:০১ পিএম

হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও কৃষকদল। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নেতাকর্মীরা মগবাজার এলাকায় মিছিল হয়েছে। এ সময় তারা রেললাইন অবরোধ করে রাখেন কিছু সময় এবং সরকার বিরোধী শ্লোগান দেন।

অন্যদিকে হরতালের সমর্থনে রামপুরা আবুল হোটেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কৃষকদল। কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত