যেভাবে বাছাই হয়

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম

বর্ষসেরার জন্য প্রথমে ৩০ জনকে বেছে নেয় ফ্রান্স ফুটবল, লে’কিপের সম্পাদকীয় দল, ব্যালন ডি’অর অ্যাম্বাসাডর দিদিয়ের দ্রগবা এবং আগের বছরে সঠিক ফলাফলের কাছাকাছি ভোট দেওয়া তিন সাংবাদিক। এরপর তাদের ভোট দেন বিশ্বের শীর্ষ ১০০ ফুটবল দেশের ১০০ সাংবাদিক (নারীদের ক্ষেত্রে ৫০ জন)। প্রত্যেক সাংবাদিক ৫ জন খেলোয়াড়কে যথাক্রমে ৬, ৪, ৩, ২, ১ করে পয়েন্ট দেন। তাদের দেওয়া পয়েন্ট যোগ করে বাছাই করা হয় শীর্ষ পাঁচ খেলোয়াড়। সর্বাধিক পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে ওঠে ব্যালন ডি’অর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত