ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারের অনুষ্ঠিতব্য সব বিভাগের যাবতীয় পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনিবার্য কারণবশত আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে।
৩১ অক্টোবর ও ১ নভেম্বর পরীক্ষা বন্ধের জন্য পরিবহনের সূচিও পরিবর্তন করা হয়েছে। পুলিশ প্রটোকলে সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের নিজস্ব বাসগুলো ছেড়ে আসবে। তবে আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বাস বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহন অফিস সূত্র।
