কারাগারে ইমরানকে বিষপ্রয়োগ, যা বললেন আইনজীবী

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বিষপ্রয়োগের যে খবর প্রকাশিত হয়েছে তা মিথ্যা বলে মন্তব্য করেছেন তার আইনজীবী শিরাজ আহমেদ রাঞ্জা। তিনি এসব দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন।

বুধবার (০১ নভেম্বর) পাকিস্তান ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, কারাগারে ইমরানকে বিষপ্রয়োগের অভিযোগ ছিল। তবে তার আইনজীবী এক ভিডিও বিবৃতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবকে প্রত্যাখ্যান করেছেন।

একদিন আগের একটি ঘটনার কথা উল্লেখ করে শিরাজ আহমেদ রাঞ্জা বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এর আগে পিটিআই চেয়ারম্যানকে দুইবার হত্যাচেষ্টা করা হয়। এ কারণে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ধীর গতির বিষের সম্ভাব্য সংস্পর্শে আসার ক্ষেত্রে।

ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত