আরিফ রাব্বীর মৃত্যুবার্ষিকীতে ফুলছড়িতে দোয়া মাহফিল

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ এএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রয়াত ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার কনিষ্ঠ পুত্র আরিফ রাব্বীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলায় তার বাড়িতে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৫ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী। এ ছাড়া এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বুবলী বলেন, জামায়াত বিএনপি সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সারা দেশে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে। জায়ামাত-বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকতে ফুলছড়ি ও সাঘাটা মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত