নারায়ণগঞ্জে সহিংসতা

রাজধানীর পাঁচ তারকা হোটেলে আত্মগোপন, ১০ জনকে ধরল র‌্যাব

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৩:১০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে নাশকতা, সহিংসতা ও পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বৃস্পতিবার রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুয়েল আহম্মেদ (৫২), মো. ইফসুফ আলী ভুইয়া (৬৯), মো. মাসুম শিকারী (৪৫), হাবিবুর রহমান সেলিম (৪৮), মো. শফিউদ্দিন ভুইয়া (৫১), মো. শফিউদ্দিন ভুইয়া (৪৮), মো. মাসুকুল ইসলাম (৫৩), মো. শাকিল মিয়া (৪০), মো. আরমান মোল্লা (৪৬)  এবং মো. হাবিবুর রহমান (৫৪)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় নাশকতা ও সহিংসতা এবঙ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন বলে জানিযেছে র‌্যাব। 

র‌্যাব বলছে, হামলা ও নাশকতার পর জড়িতরা রাজধানীর গুলশান ও পাশের বিভিন্ন পাঁচ তারকা হোটেল ও নামী-দামী হোটেলে নিরাপদে আত্মগোপনের জন্য অবস্থান করে। তারা বিভিন্ন সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছিল এবং বিভিন্ন সহিংসতা ও নাশকতায় সরাসরি অংশগ্রহণ করছিল। তারা গুলশান এলাকায় নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত