এক যুগ আগে থেকেই বলা হচ্ছিল, বিরাট কোহলিই হতে যাচ্ছেন পরের শচীন টেন্ডুলকার। এই শচীনের পাশে দাঁড়িয়েই ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন তরুণ কোহলি। এরপর বেলায় বেলায় অনেক দিন পার হয়েছে। কোহলি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। আর আজ তো ইতিহাসেরই অংশ হতে পারতেন ভারতের এই ব্যাটার। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামকে স্তব্ধ করে কোহলি ফিরলেন ৮৮ রান করে।
যাদেরকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই শ্রীলঙ্কার বিপক্ষে এক যুগ পর আরেকটি বিশ্বকাপে সেই ওয়াংখেড়েতে খেলতে নেমেছিলেন কোহলি। ওয়ানডেতে সর্বাধিক ৪৯ সেঞ্চুরির কীর্তি গড়ে শচিনের পাশে বসার অদৃশ্য একটা চাপ ছিল কোহলির ওপর। সেই চাপ সামাল দিয়ে খেলছিলেন দারুণ এক ইনিংস। কিন্তু তিন অংক যখন মাত্র ১২ রান দূরে, দিলশান মাদুশাঙ্কার বলে কি থেকে যেন ভুল করে বসলেন বিরাট। স্ট্রেইট ড্রাইভ ঠিকঠাক হলো নয়া। বলটা চলে যায় পাথুম নিশাঙ্কার হাতে। শচীনের রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষাটা তাই দীর্ঘ হলো বিরাটের জন্য।
তার ঠিক আগেই, শুবমান গিল সেঞ্চুরি মিস করেছেন ৮ রান দূরে থাকতে।
×
