ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি গাজী রহমান (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তি হাজতি হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার হাজতি নম্বর ৪৫০৪৯/২২। বাবার নাম মৃত আইজুদ্দি।
