গোয়ালন্দে মহাসড়কে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে অবরোধকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে।

প্রতক্ষদর্শীর ভাষ্যমতে জানা যায়, হঠাৎ করেই অনেক লোকজন রাস্তায় এসে অবরোধ অবরোধ বলে স্লোগান দিতে থাকে এর পর বিকট আওয়াজের শব্দ শুনতে পাই, কারা ছিল সেটা জানিনা, তবে তারা টায়ার পুড়িয়ে ও সড়কে ইট ফেলে সড়ক অবরোধ করে রাখে কিছুক্ষণ। পুলিশ আসার আগেই ওইসব লোকজন পালিয়ে যায়।

এ ঘটনায় রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি, হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোকজন পদ্মার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে পরপর কয়েকটি ককটেল ফুটিয়েছে ও সড়কে ইটপাটকেল রেখে তারা অবরোধ সফল হক সফল হোক স্লোগান দিয়ে পালিয়ে যায়। এতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা সাদৃশ্য কয়েকটি আলামত উদ্ধার করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত