৪১তম বিসিএসে সুপারিশ বাতিল ৪৩-এ নিষিদ্ধ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ এএম

মিথ্যা তথ্য দেওয়ায় ৪১তম বিসিএসে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত চার প্রার্থীর সুপারিশ বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর ১৬(১) অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান করায় কমিশনের ২০২৩ সালের দ্বিতীয় সাধারণ সভা ও অষ্টম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪১তম বিসিএস থেকে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আব্দুল্লাহ-আল-আমিন সরকার (রেজিস্ট্রেশন নম্বর : ১১১৭০১০৬), বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক (গণিত) পদে মিঠুন হাওলাদার (রেজিস্ট্রেশন নম্বর : ১১১০৮৭৪১), বিসিএস (খাদ্য) সহকারী রক্ষণ প্রকৌশলী/সমমানের পদে প্রীতম কুমার ম-ল (রেজিস্ট্রেশন নম্বর : ১১০৪৬৪৭১) এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারে মো. আলী আকবার সোহেলের (রেজিস্ট্রেশন নম্বর : ১১০৭৭০২৩) সুপারিশ বাতিল করা হলো। একই সঙ্গে এ চার প্রার্থীকে ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত