বিয়ের ৭ বছর পর মা হলেন আকৃতি কক্কর

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ এএম

মা হলেন ভারতের জনপ্রিয় গায়িকা আকৃতি কক্কর। বুধবার তার কোল জুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। সম্প্রতি স্বামীকে সঙ্গে নিয়ে সোশ্যালের এক পোস্টে নতুন অতিথি আসার সুখবর দেন তিনি।

ইনস্টাগ্রামের পোস্টে আকৃতি লিখেন, ১ নভেম্বর আমাদের পরিবারে ছোট্ট দুটি পা আর সুন্দর একটি হৃদয়ের আগমন ঘটেছে। আমাদের আদরের সন্তান আমাদের সঙ্গেই রয়েছে। ঈশ্বর আমাদের সবথেকে সুন্দর একটি অভিজ্ঞতা দিয়েছেন।

তিনি আরও লিখেন, আমরা আমাদের বাবা-মা এবং আমার বোনদের ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য।

২০১৬ সালের ৮ মার্চ চিরাগ অরোরার সঙ্গে বিয়ে হয় আকৃতির। বিয়ের প্রায় ৭ বছর পর সন্তান হওয়ার সুখবর দিলেন আকৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত