প্রাক-নির্বাচন পর্যবেক্ষক পাঠানোতে আগ্রহ কমনওয়েলথের

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে তাদের আসার কথা রয়েছে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘নভেম্বরের তৃতীয় সপ্তাহে কমনওয়েলথের একটা প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে কথা বলেছেন তাদের পরিচালক (ইলেকশন মনিটরিং), একটা বার্তাও পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে কমনওয়েলথ ছোট পরিসরের পর্যবেক্ষক দলও নির্বাচন পর্যবেক্ষণে আসবে বলে আশা করছি। 

সম্প্রতি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন আহ্বান করেছে ইসি। এ ক্ষেত্রে আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত