দুই দলের জন্যই জয়টা খুব প্রয়োজন। বিশেষ করে, পাকিস্তানের জন্য তো বলা যায় 'বাঁচা-মরার' ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। আর টানা হারের বৃত্তে বন্দী কিউইদেরও চাই জয়। তা না হলে যে, শেষ চারে খেলার পথ হয়ে যাবে অনেক কঠিন।
বেঙ্গালুরুতে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু মাঠের লড়াই। আঙুলের চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি অবশ্য কয়েন ভাগ্য পাশে পাননি। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি।
