গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছে। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের এএসপিসহ এক পরিদর্শক আহত হয়।
আজ শনিবার (০৪ নভেম্বর) বেলা ১০টার দিকে জেলার সদর উপজেলার উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টের শ্রমিকদের সাথে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টের শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় আন্দোলনেত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের থামাতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলসহ গুলি ছুড়লে আন্দোলনসহ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হয়।
সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, আমরা প্রথমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দিই। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে আমিসহ পরিদর্শক আবদুর নুর আহত হন।
