৫০০ জনবল নিয়োগ দেবে দারাজ, লাগবে না অভিজ্ঞতা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম

সম্প্রতি বিশাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ডেলিভারি ম্যানপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: দারাজ বাংলাদেশ লিমিটেড।

পদ: ডেলিভারি ম্যান।

পদসংখ্যা: ৫০০ টি।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ঠ কাজে যোগ্য।

অতিরিক্ত যোগ্যতা: সাইকেল/মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।      

বেতন: নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকা (মাসিক)

অন্যান্য সুযোগ-সুবিধা: হাজিরা বোনাস মাসে ২,৬০০ , জয়েনিং এবং রেফারেন্স বোনাস ৫০০, নিজস্ব সাইকেলের জন্য বোনাস ৫০০, পার্সেল প্রতি কমিশন, উৎসব ভাতা, মোবাইল বিল, ফুয়েল বিল দৈনিক ১০০ টাকা (মোটরসাইকেলের জন্য প্রযোজ্য), দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা, জীবন বীমা সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়স: ১৮-৪০ বছর।

কর্মস্থল: পুরান ঢাকা, ধানমন্ডি, মালিবাগ (ঢাকা) ।   

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত