জনবল নিয়োগ দিচ্ছে কুমিল্লা কাস্টমস

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৫ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটিতে একাধিক শূন্য পদে ৮১ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা

পদসংখ্যা: ১১টি।

জনবল: ৮১জন।

চাকরির ধরন: অস্থায়ী।

১. পদ: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

বেতন: ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১)

২. পদ: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

৩. পদ: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)

৪. পদ: ক্যাশিয়ার

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)

৫. পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা:  স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)

৬. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন:  ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

৭. পদ: গাড়িচালক (ড্রাইভার)

পদসংখ্যা: ১০টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

৮. পদ: সিপাই

পদসংখ্যা: ৩৯টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। 

বেতন: ৯,০০০-২১,৮০০ (গ্রেড-১৭)

৯. পদ: ডেসপাস রাইডার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

বেতন: ৮,৮০০-২১,৩১০ (গ্রেড-১৮)

১০. পদ: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৪টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

১১. পদ: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

কর্মস্থল: কুমিল্লা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: ১ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ৩৩৫ টাকা; ২ থেকে ৭ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৮ থেকে ১১ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত