মগবাজারে খোকনের নেতৃত্বে বিক্ষোভ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম

বিএনপির ডাকে সারাদেশে দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে রাজধানীর মগবাজারে বিক্ষোভ মিছিল ও রেললাইন অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন। অবরোধের সমর্থনে মিছিলটি রাজধানীর এফডিসি-হাতিরঝিল থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তার কাছে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নেতা রাম পাল, ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি আরিফুল হক, জামিল হোসেন, মাহবুব মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আল আরিফ, হাফিজুর রহমান লিটন, সহসম্পাদক ইমরান আলী সরকার, মওদুদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আখতার আহসান দুলাল, পাঠাগার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিংকু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল মোমিন ও শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল (আমিনুল), জগন্নাথ হল শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় (সাহস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মাহমুদুল ইসলাম কাজল, আ হ ম খোকন, শোভন আহমেদ, মো. তামি, আতিক মোর্শেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক যুবায়ের আহমেদ, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, শাহবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ, শ্যামপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল, হাতিরঝিল থানা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মহিন আহমেদ, পল্টন থানা ছাত্রদলের কর্মী আশিকুর রহমান, রিফাত চৌধুরী, শাওন, রাকিবুল ইসলাম রানা, ওলি আহমেদ, ওয়াসিম আকরাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত