বিশ্বকাপ অভিষেক তানজিম সাকিবের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে বাইরে রাখা হয়েছে। টসের সময় সাকিব আল হাসান জানান, খেলার জন্য ফিট নন মুস্তাফিজ। তার জায়গায় নেওয়া হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। এতে প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তানজিম সাকিব।

আরেকটি পরিবর্তন আনার কথা ভেবেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমকে না খেলানোর একটা পরিকল্পনা ছিল। তবে আজ সকালে সেই ভাবনায় বদল আনা হয়েছে। বলা যায়, এই তরুণ ওপেনারকে আরেকটা লাইফ লাইন দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশে এনেছে দুটি পরিবর্তন। টপ অর্ডার ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের জায়গা এসেছেন কুশল পেরেরা।  লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্থর বদলে একাদশে ফেরানো হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে। 

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত