প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন শরিফুল ইসলাম। তবে তার উইকেটে কৃতিত্ব বেশি মুশফিকুর রহিমের। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে কুশল পেরেরাকে ফেরালেন বাংলাদেশের উইকেটরক্ষক।
ম্যাচের ষষ্ঠ বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেন শরিফুল। দূর থেকেই ড্রাইভ করেন কুশল পেরেরা। কিন্তু বাড়তি বাউন্সের জন্য ব্যাটে ঠিকমতো সংযোগ করতে পারেননি লঙ্কান ওপেনার। ব্যাটের বাইরের বানায় লেগে বল চলে গেল প্রথম স্লিপের দিকে। বাম দিকে ঝাঁপিয়ে উড়ন্ত অবস্থায় বাঁ হাতে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিক।
৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন পেরেরা। শুরুতেই উল্লাসে মাতে বাংলাদেশ।
