ম্যাচে নিজের প্রথম ওভার করতে এসেই দলকে সাফল্য এনে দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফিরলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস।
সাকিব বলটি কিছুটা স্লো করেন। জোরের ওপর উড়িয়ে মারেন মেন্ডিস। কিন্তু যতটুকু প্রয়োজন ছিল, তার শটে জোর ততটা ছিল না। লং অন থেকে কিছুটা বাঁয়ে দৌড়ে বল মুঠোয় জমান শরিফুল ইসলাম।
একটি করে ছক্কা-চারে ৩০ বলে ১৯ রান করে ফেরেন মেন্ডিস। ভাঙে ৬১ রানের জুটি।
দ্বাদশ ওভার শেষে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ৬৯। পাথুম নিশাঙ্কার সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা।
প্রথম ওভারে কুশল পেরেরাকে হারানো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছিল দারুণভাবে। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি তারা। এই সময়ে রান এসেছে ৫২।
