আয়রন ডোমে ত্রুটি, নিজেদের ছোড়া রকেট আঘাত হানল ইসরায়েলে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

ইসরায়েলের সর্বাধুনিক আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ত্রুটিযুক্ত হয়েছে বলে জানা গেছে। এমনকি নিজেরদের ছোড়া ইন্টারসেপ্টর রকেট দিকভ্রান্ত হয়ে তেল আবিবের দক্ষিণে রিশোন লেজিওন শহরের কেন্দ্রীয় এলাকায় আঘাত হেনেছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। খবর আল জাজিরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা কুদস নিউজ নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম ইন্টারসেপ্টরের ছোড়া রকেট ইউটার্ন নিয়ে তেল আবিবের দক্ষিণেই আঘাত হানছে।

কুদস নিউজ জানায়, এ সময় দিকভ্রান্ত ইসরায়েলি রকেটগুলো তেল আবিবের বাড়িঘর এবং একটি হাসপাতালে আঘাত হানে।  

তবে রকেটের আঘাতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

ইসরায়েলের আয়রন ডোম একটি বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশটিকে স্বল্প-পাল্লার রকেট হামলা থেকে রক্ষা করার জন্য কাজ করে থাকে। এটি ইসরায়েলের দিকে আগত রকেট শনাক্ত করে, এর পথ নির্ধারণ করে এবং এটিকে বাধা দেয়।

ইসরায়েল সর্বাধুনিক আয়রন ডোম দ্বারা নিরাপত্তার বেষ্ঠনীতে থাকলেও সাত অক্টোবর এই নিরাপত্তা ভেদ করে ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে বিশ্বব্যাপী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত