জুটি ভাঙলেন মিরাজ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম

ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কার ব্যাটে এগোচ্ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার বলে স্টাম্পড হন ধনাঞ্জয়া।

৩৮ওভারের শেষ বলটি উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন ধনাঞ্জয়া। টার্ন করে ভিতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি তিনি। উইকেটের পেছনে প্রথম চেষ্টায় বল গ্লাভসে জমাতে পারেননি মুশফিকুর রহিমও। তবে এতে খুব একটা অসুবিধা হয়নি।

দ্বিতীয়বারে বল ধরে স্টাম্প ভাঙেন তিনি। বল ধরার সময় মুশফিকের হাত লেগে আগেই ভেঙে যায় স্টাম্প। বুঝতে পেরে দ্রুত স্টাম্প তুলে নেন তিনি।

১ ছক্কা ও ৪টি চারে ৩৬ বলে ৩৪ রান করেন ধনাঞ্জয়া। ভাঙে ৮২ বল স্থায়ী ৭৮ রানের জুটি। ৩৮ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ২১৩।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত