সাপ নিয়ে ভিডিও তৈরি করছিলেন যুবক। আর ভিডিও তৈরি করতে করতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তার মৃত্যুর পর চার মিনিট ৩৮ সেকেন্ডের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম রোহিত জয়সওয়াল। তিনি দেওরিয়া জেলার বাসিন্দা। পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভিডিও তৈরির সময় রোহিত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি বিষধর কালাচ সাপকে দুই হাতে ধরে আছেন। নিজে ধূমপান করছেন। সেজেছেন ‘মহাকাল’ (শিবের বিশেষ রূপ)।
সেই অবস্থায় সাপটিকে ঘাড়ে তুলে গলার সঙ্গে পেঁচিয়ে নিয়েছেন। এ সময় সাপকে ‘চ্যালেঞ্জ’ করে ছোবল মারতে বলে ওই যুবক। এরপর সাপটিকে নিজের মুখের সামনে তুলে ধরেন তিনি। তাকে চুম্বনও করেন। এরপর্যায়ে সাপটি ছোবল মারে যুবককে।
