এনসিসি ব্যাংকের অফিসারদের ‘৭৮তম বুনিয়াদী প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:১৪ পিএম

এনসিসি ব্যাংকের অফিসারদের জন্য তিন সপ্তাহব্যাপী ‘৭৮তম বুনিয়াদী প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে এ প্রশিক্ষণ শুরু হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এসময়, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো এম. শামসুল আরেফীন, মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন, ট্রেনিং ইন্সটিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ সোহেল মোস্তফা এবং ট্রেনিং ইন্সটিটিউটের ফেকাল্টি মেম্বার ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন। মোট ৩৯ জন অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের বর্তমান বিশ্বায়নের যুগে ব্যাংকিং সংক্রান্ত সব ধরণের জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার তাগিদ দেন।

তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের মেধা ও মননের সর্বোত্তম বিকাশ ঘটিয়ে একজন ব্যাংকারের নেতৃত্বের শীর্ষে পৌঁছানো সম্ভব। তিনি সততা, উদ্যোম, ত্যাগ ও নৈতিকতা চর্চার মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং শিল্পের নেতৃত্ব কাঁধে নেয়ার উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত