পুরো লঙ্কা ক্রিকেট বোর্ড বরখাস্ত দায়িত্বে রানাতুঙ্গা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপর্যস্ত পারফরমেন্সে ক্ষেপেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছেন তিনি। নিয়োগ দিয়েছেন নতুন ক্রিকেট কমিটি। অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান করা হয়েছে অর্জুনা রানাতুঙ্গাকে। ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রধান করে এসএলসির সাত সদস্যের পরিচালনা কমিটি করা হয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীন মন্ত্রী এই কমিটি নিয়োগ দিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত