৯১ রানে অস্ট্রেলিয়া যখন ৭ উইকেট হারায় তখন নিঃসঙ্গ গ্লেন ম্যাক্সওয়েল তখন ২২ রানে ব্যাট করছেন। সেখান থেকে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে গড়ে তোলেন জুটি। কামিন্সও যোগ্য সঙ্গ দেন ম্যাক্সিকে। আর তাতে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নিলেন ম্যাক্সওয়েল।
ইনিংসের ৩৩তম ওভারে নুর আহমাদের বল এক রান নিয়ে শতরান পূর্ণ করেন তিনি। ৭৬ বলে ১০ চার ও ৩ ছয়ে এ কীর্তি গড়েন। এই বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
কামিন্সের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে শতরান যোগ করেছেন ম্যাক্সওয়েল। যে জুটিতে কামিন্সের অবদান মাত্র ৮ রানের।
