নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংটা ভাালোই করছেন ইংলিশ ব্যাটাররা। জনি বেয়ারস্টো ফিরে গেলেও ফিফটি তুলে নিয়েছেন ডাভিড মালান। সঙ্গে আছেন জো রুট। তাতে ১ উইকেটে একশ রান পূর্ণ করেছে ইংল্যান্ড।
তার আগে বেয়ারস্টো ফেরেন ১৭ বলে ১৫ রান করে। তাতে উদ্বোধনী জুটি ভাঙে ৪৮ রানের। এরপর ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন মালান। জো রুটের সঙ্গে তার জুটিও পুর্ণ করেছে ৫০ রান। ১৭ ওভার শেষে রুট ২০ ও মালান ৭২ রানে অপরাজিত আছেন।
