যাত্রা শুরু করছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৩৫ এএম

শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, শান্তা, আর্থিক খাতে তার যাত্রা প্রসারিত করতে যাচ্ছে। কয়েক দশক ধরে সাফল্যের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনের স্বাক্ষর রেখে দেশের জীবন বীমা শিল্পকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা থেকেই শান্তার এ নতুন উদ্যোগ।

সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বাংলাদেশে বর্তমানে ৩৫টি জীবন বীমা প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যেই এ খাতের নতুন সংযোজন হিসেবে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে তার লাইসেন্স পেয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রথিতযশা ব্যবসায়ী ও উদ্যোক্তা খন্দকার মনির উদ্দিন। এ ছাড়া ফারজানা হাসান, রেইভেন হাসান, ইফতেখার রহমান, আবরার আলম আনওয়ার, এম. আনিসুল হক এবং হোসাম মো. সিরাজ প্রমুখ রয়েছেন এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে।

এ ছাড়া উদ্যোক্তা হিসেবে সংযুক্ত আছে শান্তা হোল্ডিংস, শান্তা লাইফস্টাইল, শান্তা মাল্টিভার্স, শান্তা সিকিউরিটিজ, শান্তা প্রপার্টি ম্যানেজমেন্ট, এফএআর অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ন্যাশা হোল্ডিংস লিমিটেডের মতো দেশের প্রথম সারির কিছু প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত