সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক আটক

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:৩২ এএম

ঢাকার সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আটক করে থানায় সোপর্দ করেছে র‍্যাব-৪। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

এর আগে আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের নবীনগর বাস স্ট্যান্ড এলাকার সেনা শপিং কমপ্লেক্স থেকে তাকে আটক করে র‍্যাব-৪ এর একটি দল। পরে সন্ধ্যার দিকে তাকে সাভার মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, র‍্যাবের পক্ষ থেকে আটক গোলাম মোস্তফাকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। 

এদিকে সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির চলমান আন্দোলনকে ব্যাহত করতে আমাদের দলের নেতাকর্মীদের মিথ্যা, গায়েবি মামলা দিয়ে আটক করে হয়রানি করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত