ছাত্রদল কর্মীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্রদল কর্মী শিমুল সরকার সাদ্দামকে (২৯) আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ভবেরচর বাজার এলাকা থেকে তাকে আটক করে। তাকে থানা হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পর ছেড়ে দেয় পুলিশ। 

শিমুল সরকার ভবেরচর গ্রামের আবুল কালামের ছেলে। ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকারের দাবি, ছাত্রদল কর্মী শিমুল সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তদবিরের কারণে ছেড়ে দেওয়া হয়েছে। 

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘সাদ্দাম আসলে অপরাধী নয়। নাম বিভ্রাটের কারণে মামলায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। উপজেলা ছাত্রদল নেতা হানিফ প্রধান সাদ্দামের জায়গায় তার নাম এসেছে। সার্বিক দিক বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত