শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম সংস্কার বা বাতিলের দাবিতে যারা আজকে আন্দোলন করছেন তাদের বেশিরভাগই কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত। তাদের দাবি যৌক্তিক নয়। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে নতুন শিক্ষাক্রম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের কেউ কেউ নোট, গাইড স্কুল পর্যায়ে গিয়ে বিক্রি করার সঙ্গে জড়িত। দুঃখজনক হলেও সত্য এর সঙ্গে কিছু কিছু শিক্ষকও জড়িত। তাই আন্দোলনকারীদের মূল উদ্দেশ্যই হলো তাদের কোচিং বাণিজ্য টিকিয়ে রাখা।’
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম মুসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা নির্বাহী শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী।
