অনাচার কমাতে স্মার্ট অ্যাপ: সিইসি

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:০৯ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নমিনেশন সাবমিশন করতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হয়, আবার অনেক সময় সাবমিশন করার পরে তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এইসব অনাচারগুলো অনলাইন সাবমিশনের মধ্যামে কমে আসতে পারে। সামগ্রিক নির্বাচন ব্যবস্থাটা আরও নির্ভরযোগ্য, সহজ ও পরিশুদ্ধ হতে পারে।

রবিবার (১২ নভেম্বর) স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম।

অনলাইন নমিনেশন-সাবমিশনের বিষয়ে সিইসি বলেন, আমরা বেশ কয়টি উপনির্বাচনে অনলাইনের মাধ্যমে নমিনেশন গ্রহণ করেছি। এটি জটিল কিছু না, এর মাধ্যমে নমিনেশন জমা সহজ হয়ে যাবে। এসব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ভারতে এ পদ্ধতি আছে, আমরা তাদের দেখে উদ্ধুদ্ধ হয়েছি। আমাদেরটা আরও বেশি আধুনিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত