আদিত্যের সঙ্গে লিভ-ইন করতে বাড়ি কিনলেন অনন্যা?

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম

ঝুলিতে নেই কোন হিট সিনেমা তবুও প্রায় আলোচনায় থাকেন অনন্যা পাণ্ডে। তবে সেটা প্রেম নিয়ে। এবার আলোচনায় এসেছেন বিলাসবহুল বাড়ি কিনে। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে এত দামি বাড়ি কীভাবে কিনলেন তিনি—এটাই এখন অনেকের প্রশ্ন।

সনাতন ধর্মীয় উৎসব ধনতেরাসের দিনে অনন্যা পাণ্ডে নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সোশ্যালে। তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই। অনন্যার এই পোস্ট দেখে ফের হইচই।

গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, তিনি নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তার নাকি লিভ-ইন সম্পর্কে থাকার পরিকল্পনা। আর লিভ-ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ ব্যাপারে কিন্তু মুখ খোলেননি তারা কেউ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত