চেলসি সিটির ৮ গোলের থ্রিলার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৪২ এএম

শুরুটা হয়েছিল আর্লিং হালান্ডের পেনাল্টি গোলে। শেষটাও হলো আরেকটি পেনাল্টি গোলে। করেছেন কোল পালমার, যিনি এ মৌসুমেরই সিটি ছেড়ে যোগ দিয়েছেন চেলসিতে। 

রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো স্ট্যামফোর্ড ব্রিজ। আক্রমণের জবাবে চলল পাল্টা আক্রমণ, গোলের জবাবে গোল। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আট মিনিটের জোড়া গোলে এগিয়ে গেল চেলসি। ম্যানচেস্টার সিটিও চুপ থাকবে কেন! বিরতির পরও লড়াইয়ের তীব্রতা কমল না এতটুকু। নাটকীয়তায় ঠাসা ম্যাচটি শেষ পর্যন্ত যদিও দেখল না বিজয়ীর মুখ।

চেলসির মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে দুই অর্ধেই দেখা মিলেছে চারটি করে গোল। দুদলই পেয়েছে এগিয়ে যাওয়ার আনন্দ, কিন্তু কেউই তা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ৪-৪ ড্রয়ে শেষ হলো হাইভোল্টেজ লড়াইটি।

২০২১ চ্যাম্পিয়নস্ লিগ ফাইনাল জয়ের পর টানা ৬ দেখায় ৬ বারই হেরেছিল চেলসি সিটির কাছে। রবিবারও পিছিয়ে পড়ে তারা ২৫ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগান হালান্ড। তবে চার মিনিট পরই ১০ বছরের সবচেয়ে বেশি বয়সী হিসে গোল করে স্টামফোর্ড ব্রিজকে উল্লাসে মাতান ব্রাজিলের থিয়াগো সিলভা।

১২ মিনিটের স্টার্লিং লিড এনে দিলে চেলসি ভক্তরা হাতে চাদ পাওয়ার আনন্দে মাতে। তবে বিরতির আগেই আকানজির গোলে সমতা ফেরায় সিটি।

খেলা আবার শুরু হলে হালান্ড আবার এগিয়ে নেন সিটিকে। ৬৭ মিনিটে সিটিকে আবার খেলায় ফেরান নিকো জ্যাকসন, যিনি আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন।

৮৭ মিনিটে হালান্ডের পাসে রদ্রি গোল করলে মনে হচ্ছিল আর বুঝি ফিরতে পারবে না চেলসি। বৃস্টির মধ্যে চলছিল ১১ মিনিট ইনজুরি টাইম। এর তৃতীয় মিনিটে বক্সের ভেতর ফাউল করে বসেন রুবেন দিয়াস। ২১ বছর বয়সী কোল পালমার প্রচন্ড ঠান্ডার মধ্যে স্টামফোর্ড ব্রিজে উষ্ণতা এনে দেন স্কোরলাইন ৪-৪ করে।

সিটির একাডেমি গ্যাজুয়েটকে মাঠে সময় দিতে না পারায় পালমার নতুন ক্লাবের সন্ধানে চলে গিয়েছিলেন বলে কদিন আগে পেপ গার্দিওলা আফসোস করেছিলেন। পুরনো ক্লাবের বিপক্ষে গোল করে সেই নিস্ঠুর বিষয়টা মনে করিয়ে দিলেন পালমার- দেখো কি হারিয়েছো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত