ছয় ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে আরও এক বাসে আগুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম

নারায়ণগঞ্জে ছয় ঘণ্টার ব্যবধানে আরও একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সামনে লোকাল সার্ভিস চলাচলকারী আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। হঠাৎ করে পেছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এক পর্যায়ে ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কোন যাত্রী বা চালক হেলপার না থাকায় কেউ হতাহত হয়নি। তবে বাসের পেছনের পুরো অংশসহ ভেতরের সিটগুলো পুড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত