বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক, দাবি র‌্যাবের

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

রাজধানীর আবদুল্লাহপুরে যাত্রীবাহী বাসে ‘আগুন দেওয়ার সময়’ ছাত্রদলের এক নেতাকে হাতেহাতে আটকের দাবি করেছে র‌্যাব।

আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয় বলে দাবি করেছেন র‍্যাব-১ এর পুলিশ সুপার মো. জাহেদুর রহমান।

তিনি বলেন, আটক মামুন মজুমদার (৩৫) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।

বিএনপি ও জামায়াতের ডাকে চলমান অবরোধে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত