শিল্পী সমিতির সভাপতি হতে চান ডিপজল 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

শিল্পী সমিতির সব সভাপতি হতে চান মনোয়ার হোসেন। আগামী জানুয়ারিতে হতে পারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে ইতোমধ্যে নিজের প্যানেল নিয়ে কাজ শুরু করেছেন। প্যানেলে সভাপতি পদে নিজেকে রেখে বাকি পদ নিয়ে কাজ করে যাচ্ছেন ডিপজল।

তবে সোমবার বিকেলে দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে মনোয়ার হোসেন ডিপজল বললেন, আমি ইলেকশন করবো এটা সত্য। এ বিষয়ে আমি পরে বিস্তারিত জানাবো। আর মৌসুমী ও রুবেল আমার প্যানেলে থাকবে এটা সত্য।

এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন জায়েদ খান কি তাহলে ডিপজলের প্যানেলে থাকবেন না? এমন প্রশ্নের জবাবে স্পষ্ট করে  বক্তব্য দিচ্ছেন না ডিপজল। তবে তাঁর প্যানেলে নিপুণের থাকার যে গুঞ্জন উঠেছিল তা সরাসরি  দেশ রূপান্তরকে নাকচ করে দিলেন এই এই অভিনেতা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত