ডোনাল্ড লুর চিঠি পেয়েছে বিএনপি 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন বলে মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে। 

এদিকে তার এই চিঠি পেয়েছে বিএনপি। আজ সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চিঠি পাওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, চিঠি পাওয়ার পর দলের হাই কমান্ডকে জানানো হয়েছে। তিনি দায়িত্বশীলদের সাথে কথা বলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত